বনদস্যু ‘মাস্টার বাহিনী’র আত্মসমর্পণ

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬

বনদস্যু ‘মাস্টার বাহিনী’র আত্মসমর্পণ

Manual6 Ad Code

ছবি সংগৃহীত

সুরমা মেইল নিউজ : সুন্দরবনের বনদস্যু ‘মাস্টার বাহিনী’ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তারা নিজেদের অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দিবেন।

Manual5 Ad Code

মঙ্গলবার (৩১ মে) বিকেল সোয়া ৩টায় মংলার বিএফডিসি জেটিতে আনুষ্ঠানিকভাবে ডাকাতদল ৫২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার রাউন্ডের বেশি গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করে। দস্যুদের জমা দেয়া অস্ত্রের মধ্যে রয়েছে, ১৮টি একনলা বন্দুক, ৮টি দো-নলা বন্দুক, ৬টি .২২ বোরের পিস্তল, ১টি থ্রি নট থ্রি রাইফেল, ৩টি ওয়ান শুটারগান, ৫টি রাইফেল, ২টি সিঙ্গেল রাইফেল, ৫টি শটগান, ২টি এয়ার গান, ২টি শাটারগান।

Manual7 Ad Code

এর আগে গত রোববার দুপুরে এই আত্মসমর্পণের কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ মংলায় না আসায় আনুষ্ঠানটি স্থগিত করা হয়।
download (2)
পরে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আজ বিকালে এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন র‌্যাব- ৮ এর জোনাল কমান্ডার ফরিদুল আলম।

Manual7 Ad Code

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া বনদস্যুরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করতে রাজি হয়নি। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি সাপেক্ষে মঙ্গলবার বিকালে অনুষ্ঠানটি করা হবে।

গত রোববার সকালে মংলা এলাকায় র‌্যাবের কাছে বনদস্যু মাস্টার বাহিনীর প্রধানসহ তার দলের জমাকৃত ৫১টি অস্ত্র ও ৫ হাজার গুলি র‌্যাবের হেফাজতে রয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code