সিলেট ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯
নরসিংদীর মাধবদীতে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। তার নাম আওলাদ হোসেন মিঠুন (৩৫)। এসময় তার তিন সহযোগী আটক হয়েছেন।
শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাতে মাধবদী শহরের টাটাপাড়া মহল্লার একটি বালুর মাঠে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি পাইপগান ও আট রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি পুলিশ।
নিহত মিঠুন মাধবদী থানার টাটাপাড়া মহল্লার জাকির হোসেনের ছেলে।
আটক তিনজন হলেন- টাটাপাড়ার দুলাল মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২), জহিরুল ইসলামের ছেলে মাইনুল ইসলাম (২৪) ও হারুন রশিদের ছেলে মেহেদী হাসান (২৫)।
নরসিংদী জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গাফফার বলেন, মিঠুন মাধবদীর চিহ্নিত মাদক ও অস্ত্র বিক্রেতা। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মিঠুনকে তার সহযোগী সোহেলসহ নারায়ণগঞ্জের কাঞ্চন এলাকা থেকে আটক করা হয়। পরবর্তীতে রাতে তার দেওয়া তথ্যমতে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য তাকে সঙ্গে নিয়ে টাটাপাড়ায় অভিযানে যায় ডিবি পুলিশ। এসময় আগ থেকে প্রস্তুতি নিয়ে থাকা মিঠুনের সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত গুলি চালায়। এসময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে বেশ কয়েকজন পালিয়ে যান। একইসঙ্গে সহযোগী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে মিঠুন গুলিবিদ্ধ হন। পরে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এ ঘটনায় গোয়েন্দা পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে মিঠুনের সহযোগী তিনজনকে দুইটি বিদেশি পিস্তল, একটি পাইপগান ও আট রাউন্ড গুলিসহ আটক করা হয়।
নিহত মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদক সংক্রান্ত ১২টির বেশি মামলা রয়েছে। এ ঘটনায়ও মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি