সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মে ২৮, ২০১৮
মাদকবিরোধী অভিযান চলাকালে রাজধানী ঢাকাসহ ৯ জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাদক বিক্রেতাদের কথিত ‘বন্দুকযুদ্ধে’ ১২ জন নিহত হয়েছেন।
রোববার দিনগত রাত থেকে সোমবার (২৮ মে) ভোর পর্যন্ত এসব ‘বন্দুকযুদ্ধ’ হয়। ৯ জেলার মধ্যে কুমিল্লা, পিরোজপুর ও সাতক্ষীরায় দু’জন করে এবং ঢাকা, মুন্সিগঞ্জ, চাঁদপুর, নাটোর, ঝিনাইদহ ও পাবনায় একজনের করে মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৪ দিনে ৯৬ জন নিহত হয়েছেন।
নিহতরা সবাই মাদক কেনা-বেচায় জড়িত বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। তবে তাদের বক্তব্য ও ঘটনার বিবরণ নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলো।
প্রধানমন্ত্রীর নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী চলতি মাসে মাদকবিরোধী অভিযান শুরুর পর প্রতি রাতেই বহু মানুষ কথিত বন্দুকযুদ্ধে নিহত হচ্ছে। শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কথিত বন্দুকযুদ্ধে মারা পড়ার কথা জানানো হলেও এখন গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর দিয়ে বলা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলে গোলাগুলিতে মারা পড়ছেন তারা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি