বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত পাকিস্তানের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৪

বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত পাকিস্তানের প্রধানমন্ত্রী

Manual1 Ad Code

করাচিতে ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: দ্য ডন

Manual3 Ad Code


আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ১৯৭১ সালের আগে পাকিস্তানের অংশ ছিল বাংলাদেশ। আমি খুবই তরুণ ছিলাম। আমাদের বলা হতো বাংলাদেশ আমাদের ওপর একটি বোঝা। আজ সবাই জানেন অর্থনৈতিক দিক দিয়ে ঐ বোঝা কোথায় পৌঁছে গেছে। দেশটির উন্নতির দিকে তাকালে আমি লজ্জিত হই। কারণ, বাংলাদেশ এগিয়ে গেলেও পাকিস্তান এখনো অনেক পিছিয়ে আছে।

 

বুধবার পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

Manual8 Ad Code

 

এদিন নতুন প্রধানমন্ত্রীকে দেশটির বিভিন্ন প্রদেশের ব্যবসায়ী নেতারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গেও ব্যবসাবিষয়ক আলোচনা শুরুর তাগিদ দেন।

 

গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচনে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক অবস্থায় আছে, ফলে শাহবাজ শরিফের ওপর বেশ চাপ রয়েছে।

 

এ সময় ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকেও নজর দেওয়ার আহ্বান জানান।

 

Manual8 Ad Code

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সঙ্গে কাজ করার ফলে দেশের অর্থনীতিতে কিছুটা সামঞ্জস্য এসেছে। সেই সঙ্গে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানান ব্যবসায়ী নেতারা।

 

এছাড়া ব্যবসায়ীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করার এবং কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে ‘এক’ হওয়ার পরামর্শ দিয়েছেন, যাতে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে।

 

(সুরমামেইল/এমকেএইচ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code