বাংলাদেশের ব্লগার হত্যার তদন্তে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৬

বাংলাদেশের ব্লগার হত্যার তদন্তে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র

Manual7 Ad Code

4bhk0c90b8ff761k1x_140C79

Manual5 Ad Code

আন্তরজাতিক ডেস্ক : ব্লগার হত্যার তদন্তে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা এসব হামলার তদন্তে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। সোমবার (১১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র মার্ক টেনার এ কথা জানিয়েছেন। ব্রিফিংয়ে নিরাপত্তাহীনতায় থাকা ব্লগারদের আশ্রয় দেওয়ার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন। প্রেস ব্রিফিংয়ে পরপর ৭ জন ব্লগার নিহত হওয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের মতামত জানতে চাওয়া হয়। এর জবাবে মার্ক টোনার বলেন, এটি অবশ্যই উদ্বেগের বিষয়। আমরা বাংলাদেশ সরকারকে তদন্তে এফবিআই-এর সহায়তা প্রদানের আগ্রহের কথা জানিয়েছি। সাম্প্রতিক হামলায় আমরা আল-কায়েদার হাত দেখতে পেলাম। এগুলো একেকটা ভয়ঙ্কর হামলা। আমরা এগুলোকে গুরুত্ব সহকারে পরিপূর্ণ তদন্তের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করছি। তিনি আক্রান্তদের পরিবারকে সবরকম সাহায্য প্রদানের জন্যই বাংলসদেশ সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশে একের পর এক ব্লগার হত্যার প্রেক্ষাপটে গত ডিসেম্বরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কাছে লেখা এক চিঠিতে হুমকিতে থাকা বাংলাদেশি লেখক-ব্লগারদের মানবিক আশ্রয় দেওয়ার আহ্বান জানান যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠনগুলো। নাজিমুদ্দিন হত্যার পর সে দাবি আবারও জোরালো হয়ে ওঠে।

Manual8 Ad Code

গত বৃহস্পতিবার (৭ এপ্রিল ) টোনার জানিয়েছিলেন, উগ্রপন্থীদের হামলার হুমকিতে থাকা নির্দিষ্ট সংখ্যক ব্লগারকে মানবিক আশ্রয় দেওয়ার ব্যাপারটি বিবেচনায় রেখেছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেছিলেন, সন্ত্রাসবাদ, সহিংস উগ্রপন্থার বিরুদ্ধে লড়াই করতে এবং এ ধরনের নৃশংস কর্মকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সমর্থন যুগিয়ে যাবে।


উল্লেখ্য, বুধবার রাতে রাজধানীর সূত্রাপুরের একরামপুর মোড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর মাথায় গুলি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত নাজিমউদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এলএলএম- এর ছাত্র ছিলেন। এছাড়া তিনি গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন। সূত্র: মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইট।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code