বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৫

বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশকে আসন্ন ঢাকা সফর স্থগিতের অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। খবর বিবিসির

Manual4 Ad Code

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তিনি।

Manual3 Ad Code

 

আগামী ২৭ এপ্রিল দুই দিনের সরকারি সফরে পাকিস্তানের ইসহাক দারের ঢাকায় আসার কথা ছিল। গত ১৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকা সফরের সময় মন্ত্রী পর্যায়ের এই সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়।

 

এদিকে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু বলা হয়নি। তবে, পাকিস্তানের এই মন্ত্রীর সফর নিয়ে প্রস্তুতি নিচ্ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

Manual6 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইসহাক দারের সফরকালে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব বিষয় চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ও পাকিস্তান।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code