সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : বাগদাদে একটি আত্মঘাতী হামলায় ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৭ জন। মঙ্গলবার সকালে এক আত্মঘাতী বাগদাদের কেন্দ্রে ওই হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তায়ারান স্কোয়ারে বেশ কিছু কর্মজীবি মানুষের মাঝখানে ওই হামলা চালানো হয়। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। দেশটির উত্তর এবং পশ্চিমাঞ্চলে আইএস বেশ সক্রিয়। দেশটির বিভিন্ন অঞ্চলে আইএস জঙ্গিরা প্রায়ই এধরনের আত্মঘাতী হামলা চালিয়ে থাকে।
Design and developed by ওয়েব হোম বিডি