বাদুড়ের দেহে নতুন ধরনের করোনা

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

বাদুড়ের দেহে নতুন ধরনের করোনা

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
বাদুড়ের দেহে নতুন এক ধরনের করোনাভাইরাসের অস্তিত্ব আবিষ্কার করেছেন চীনা বিজ্ঞানীরা।

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রকাশিত একটি গবেষণাপত্রে এই ভাইরাস খুঁজে পাওয়ার দাবি করেছেন তারা।

 

কোভিড ১৯ মহামারির জন্য দায়ী ভাইরাসের মতো এটিও মানবদেহে অনুপ্রবেশ করে সংক্রমণে সক্ষম। এতে নতুনভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। চীনা সংবাদমাধ্যম দ্য সাউদ চায়না মর্নিং পোস্ট এ খবর জানিয়েছে।

 

ওই গবেষণাপত্রে বলা হয়েছে, করোনা ভাইরাসের আরেকটি ধরন খুঁজে পাওয়া গেছে। এইচকেইউ ফাইভ-কোভ নামের এই ভাইরাস বাদুড়সহ মানুষ ও স্তন্যপায়ী অন্য জীবদেহেও সংক্রমণ ঘটাতে সক্ষম।

Manual4 Ad Code

 

প্রখ্যাত ভাইরাস বিশেষজ্ঞ শি ঝেংলি এই গবেষণার নেতৃত্বে ছিলেন। গুয়াংঝু ল্যাবরেটরির এই গবেষকের সঙ্গে কাজ করেছে গুয়াংঝু অ্যাকাডেমি অব সায়েন্সেস, উহান ইউনিভার্সিটি এবং উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি।

 

এই করোনাভাইরাসের অস্তিত্ব প্রথম পাওয়া যায় হংকংয়ে। এটি মারবেকোভাইরাস উপগোষ্ঠীর অন্তর্ভুক্ত যেটি মার্স সংক্রমণের জন্য দায়ী। এই ভাইরাসও কোভিড ১৯ মহামারির জন্য দায়ী সার্স-কোভ টু ভাইরাসের মতো অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম সংক্রমণে সক্ষম।

 

আরেকটি আশঙ্কার বিষয় হলো, এইচকেইউ ফাইভ-কোভ ভাইরাস কেবল মানুষের দেহে সরাসরি সংক্রমণ ছাড়াও অন্য প্রাণিদেহে প্রবেশ করে সেখান থেকে মানব দেখে প্রবেশে সক্ষম।

 

উল্লেখ্য, কোভিড-১৯ ভাইরাসটি উহান ইনস্টিটিউটের ল্যাব থেকে এসেছিল বলে ধারণা করা হয়। যদিও চীন বরাবর এটি অস্বীকার করেছে।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমকে)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code