বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৬

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

Manual6 Ad Code
indexনিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ১৪ জনকে সিলেটে ও ৫০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় সূত্র জানায়, জেলার বানিয়াচং উপজেলার দক্ষিন সাঙ্গর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাইদুর রহমানের একটি মোবাইল ফোন সম্প্রতি চুরি হয়। মোবাইল ফোন চুরির বিষয়ে নিয়ে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে সাইদুরের সাথে একই গ্রামের আতাবুর মিয়ার ছেলে লিটন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।

Manual3 Ad Code

কথা কাটাকাটির এক পর্যায়ে দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সাড়ে ৪ ঘন্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষ, ১৪জন টেটাবিদ্ধসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়।

Manual6 Ad Code

গুরুতর আহত অবস্থায় এবাদ মিয়া, আলমগীর মিয়া, আউয়াল মিয়া, জিয়াউর রহমান, সাবাজ, সারাজ, মাসুক, আব্দুল মিয়া, ভিংরাজ, সানু মিয়া, হামিদ মিয়াসহ ১৪ জনকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ৫০ জনকে ভর্তি করা হয়।

Manual2 Ad Code

খবর পেয়ে বানিয়াচং থানা ও হবিগঞ্জ দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Manual4 Ad Code

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে গ্রামবাসীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code