বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আইনজীবিসহ নিহত ২

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জুন ২, ২০১৬

বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আইনজীবিসহ নিহত ২

Manual6 Ad Code

images (3)সুরমা মেইল নিউজ : কক্সবাজার শহরতলীর লিংরোডে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আইনজীবিসহ দু’জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো অন্তত চারজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোডস্থ বীচ পাবলিক স্কুলের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহতরা হলেন- কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সদস্য এড. হুমায়ুন আহমদ। নিহত অপরজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। বীচ পাবলিক স্কুলের পরিচালক এজিএম ফেরদৌস জানিয়েছেন- সকালে সিএনজি অটোরিকশাযোগে রামুর কলঘর এলাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন এডভোকেট হুমায়ুন আহমদ। লিংক রোড এলাকায় চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান হুমায়ুন আহমদ।

Manual6 Ad Code

এসময় আরও ৩/৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালে নেয়ার পথে অপর এক যাত্রী মারা গেছেন। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code