বাহরাইনে সিলিন্ডার বিস্ফোরণে জুড়ির ২ জনের মৃত্যু

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৬

বাহরাইনে সিলিন্ডার বিস্ফোরণে জুড়ির ২ জনের মৃত্যু

Manual4 Ad Code

download

Manual1 Ad Code

নিউজ ডেস্ক : বাহরাইনে একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হন। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। বাহরাইনের রাজধানী মানামা থেকে ২৫ কিলোমিটার দূরে আহমেদ টাউন ভুরিতে শনিবার স্থানীয় সময় দুপুর ২টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছোট ছেলে সাজ্জাদ আলী (৩৪) ও একই উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে রিয়াজ উদ্দীন ওরফে মাসুক (৪৩)।

নিহতদের আত্মীয়-স্বজন সূত্রে জানা যায়, ঘটনার সময় শ্রমিকরা নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একজন রান্না করার জন্য চুলায় আগুন জ্বালালে গ্যাসের সিলিন্ডারে ছিদ্র থাকায় তাতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সিলিন্ডারটি বিস্ফোরিত হলে পুরো ফ্লাটে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আহতদের উদ্ধার করে সালমানিয়া হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ আলী ও রিয়াজ উদ্দীন নামে দুই শ্রমিকের মৃত্যু হয়।

আহত অন্যরা হলেন নিহত সাজ্জাদ আলীর বড় ভাই আবদুন নুর, দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত হবিব আলীর ছেলে শামীম আহমদ (৩০), ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের আবদুস সহিদের ছেলে সজল মিয়া (৩০) ও কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের নুরুল ইসলাম ও ফয়েজুর রহমান সিদ্দিকী (২৯)। দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ দূতাবাসের শ্রমসচিব মহিদুল ইসলাম ও জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দীন সিকান্দার আহতদের সালমানিয়া হাসপাতালে দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code