বাহুবলে আবারও চার শিশু নিখোঁজ

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৬

বাহুবলে আবারও চার শিশু নিখোঁজ

Manual4 Ad Code

images (5)
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জ জেলার বাহুবলে চার শিশু অপহরণের পর হত্যার রেশ কাটতে না কাটতেই আবারও নিখোঁজ হয়েছে ৪ শিশু। এদিকে শিশু নিখোঁজের ঘটনায় তাদের নিজ নিজ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

Manual5 Ad Code

শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যার পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে নিখোঁজ শিশুদের পরিবার।

নিখোঁজ শিশুরা হল, জেলার বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের আহমদ রশিদ মনু মিয়ার ছেলে রাব্বি আহমদ (১৩), একই উপজেলার আব্দানারায়ন গ্রামের আব্দুল আহাদের ছেলে ইমতিয়াজ (১২), শায়েস্তাগঞ্জের দরিয়াপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সুহানুর (১১) ও নবীগঞ্জ উপজেলার সুজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে নয়ন (১২)। তারা শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাংবাজার এলাকার বাছিরগঞ্জ পূর্ব নোয়াগাও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

Manual4 Ad Code

নিখোঁজ রাব্বির বাবা আহমদ রশিদ মনু জানান- শুক্রবার বিকেল ৩টার দিকে পাঞ্জাবি বানানোর কথা বলে মাদরাসা থেকে শায়েস্তাগঞ্জ আসে তারা। পরে আর মাদ্রাসায় ফিরে যায়নি। সন্ধ্যার দিকে তাদের না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়। কিন্তু কোথাও পাওয়া যায়নি।

Manual2 Ad Code

সুতাং নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সেলিম আহমেদ জানান, শুক্রবার ছাত্ররা বিকেলে পাঞ্জাবি বানানোর কথা বলে শায়েস্তাগঞ্জ বাজারে যায়। পরে আর তাদের খুঁজ পাওয়া যায়নি।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, নিখোঁজের বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ শিশুদের পরিবারের পক্ষ থেকে পাওয়া যায়নি।

Manual8 Ad Code

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি খেলতে গিয়ে নিখোঁজ হয় বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মোঃ ওয়াহিদ মিয়ার ছেলে স্থায় স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)। ৫ দিন পর ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দুরে ইসাবিল এলাকা থেকে বালি চাপা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code