সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৬
নিজস্ব সংবাদদাতা :: হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ হয়। পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার শ্যামপুর গ্রামের মৃত রতি সুত্রধরের পুত্র পরতোষ সুত্রধরের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রমের সুধীর সূত্রধরের পুত্র দিপক সুত্রধরের।
সকালে এ জমি নিয়ে তাদের মাঝে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
এতে শ্যামপুর গ্রামের কৃষ্ণ সুত্রধরের পুত্র অম্পু সুত্রধর (১৮), স্বদেশ সুত্রধর (৪০), সুবল সুত্রধর (২৫), শম্ভু সুত্রধর (৩৫), সুশীল সুত্রধর (২৫) ও হিরা সুত্রধর (৪৫) আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার অম্পু সুত্রধরকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সদর থানার এসআই পার্থ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনার পর থেকে উত্তেজনা চলছে। ওসি জানিয়েছেন পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি