বাহুবলে শিশুর লাশ উদ্ধারের ঘটনায় আটক ২

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৬

বাহুবলে শিশুর লাশ উদ্ধারের ঘটনায় আটক ২

Manual3 Ad Code

14064234_573370572868824_7172379244897689896_n-1-245x300

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার বাহুবলে নিখোঁজের ৩ দিন পর শিশু সুলতানা আক্তার-এর লাশ উদ্ধারের ঘটনায় দুই জনকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ।

শুক্রবার রাতে নিহত শিশু সুলতানার পিতা আফজাল মিয়া বাদী হয়ে অলি মিয়া ও সিজিল মিয়া নামে অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

Manual1 Ad Code

আটককৃতরা হলো- উপজেলার উত্তরসুর গ্রামের মদ্রিস মিয়ার ছেলে অলি মিয়া (৩৬) ও মুগকান্দি গ্রামের ইসহাক মিয়ার ছেলে সিজিল মিয়া (২৬)।

বাহুবল মডেল থানার উপ পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ আটকের বিষয়টি এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের আফজল মিয়ার কন্যা সুলতানা আক্তার (৯) গত মঙ্গলবার বেলা ২টার দিকে কেরোসিন তেল কেনার জন্য বাড়ি থেকে উপজেলা সদর সংলগ্ন হামিদনগর বাজারের উদ্দেশ্যে রওনা হয়।

Manual6 Ad Code

দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার সন্ধান না পেয়ে ওইদিনই উপজেলা সদরসহ সর্বত্র মাইকযোগে নিখোঁজ সংবাদটি প্রচার করা হয়। তাতেও কোন সাড়া না পেয়ে সুলতানা আক্তার-এর পিতা আফজল মিয়া ওইদিন রাতে বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (নং- ৭৮২, তাং- ১৭/০৮/২০১৬) করেন।

শিশু সুলতানা আক্তার নিখোঁজ হওয়ার ৩ দিনের মাথায় শুক্রবার সকালে স্থানীয় লোকজন উপজেলা সদর সংলগ্ন হামিদনগর ও উত্তরসুর গ্রামের মাঝামাঝি বিল্লাল মিয়ার ধান ক্ষেতে লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code