বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী

Manual4 Ad Code

মেইল ডেস্ক:
আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ড. আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন।

Manual5 Ad Code

 

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি সংগঠনটিতে যোগ দেন।

 

Manual3 Ad Code

আবু সাইয়িদ বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন। তাকে বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Manual8 Ad Code

 

পাবনার সাবেক সংসদ সদস্য আবু সাইয়িদ শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় তথ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি গণফোরামের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code