সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের সকল মানুষকে বর্তমান সরকারের অত্যাচার নির্যাতন থেকে রক্ষা করা হবে। বাংলাদেশের সংবিধানে রয়েছে সকল ক্ষমতার মালিক জনগণ কিন্তু জনগণকে সেই সুযোগ দিচ্ছে না সরকার। তবে বিএনপি ক্ষমতায় গিয়ে জনগণের সকল অধিকার ফিরিয়ে দিবে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে বিএনপির কাউন্সিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে বাংলাদেশের জাতীয় সংসদকে দ্বি-কক্ষ বিশিষ্টি করবে। সংসদে উচ্চ কক্ষ গঠন করবে। ক্ষমতাকে বিকেন্দ্রিককরণ নিশ্চিত করবে। বিএনপি ক্ষমতায় গিয়ে দুর্নীতি করবে না। দেশ ও জাতিকে পেছনে ঠেলে দেওয়ার নষ্ট রাজনীতি সরকার শুরু করেছে। এখনই যদি এ অবস্থা থেকে আমরা বের হতে না পারি তাহলে দেশ ও জাতির অবস্থা আরও খারাপের দিকে যাবে। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে ভিশন-২০৩০ ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি