সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫
ঠাকুরগাঁও প্রতিনিধি :
বিভাজন নয় সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই আমরা। একটা ভালবাসার বাংলাদেশ চাই। বিএনপি সরকার ক্ষমতায় এলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে সনাতন ধর্মাবলম্বীরা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে পথসভায় এসব মন্তব্য করেন তিনি।
হাসিনা সম্পর্কে মির্জা আলমগীর বলেন, আমরা দীর্ঘ অনেকগুলি বছর একটা ডাইনির হাতে জিম্মি থেকেছি। কোন ছেলে মেয়ের পরিবারে বিএপির গন্ধ থাকলেই তাদের আর চাকরি হতোনা। ব্যাবসাতেও একি অবস্থা করেছে তারা। দীর্ঘ সংগ্রাম আর অনেক রক্তের বিনিময়ে আমরা তার হাত থেকে রেহাই পেয়েছি। তারপরও ডাইনি হাসিনা পাশের দেশ ভারতে বসেই আমাদের গুতোগুতি করে চলেছেন। দেশ থেকে পালিয়েও জনগণকে শান্তিতে থাকতে দিতে চায়না সে ভয়াবহ ডাইনি।
আয়নাঘর সম্পর্কে তিনি বলেন, হাসিনা ও আওয়ামীলীগ যাদের ভয় করেছে বা যাদের আওয়ামীলীগ নিজেদের জন্যে হুমকি মনে করেছেন, তাদেরকেই তারা গুম করেছে। ১৭শ মানুষকে গুম করেছে তারা। গুম হওয়া বেশিরভাগ মানুষেরই কোন খোঁজ পাওয়া যায়নি আজও। আর যাদের খোঁজ পাওয়া যায়, তারাও অন্তত ৭ থেকে ৮ বছর পর্যন্ত আটকে থেকেছে। গোলাম আযমের ছেলে ফারুক ই আজমকে ৮ বছর গুম করে রাখা হয়েছে। সিলেটের এমপি একজন প্রতাপশালী নেতা ইলিয়াসের এখনও খবর পায়নি তার পরিবার।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য দল বিএনপি। অন্যায় করবেননা, যদি করে থাকেন তাহলে আওয়ামী লীগের মতন অবস্থা হবে। কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে তুলে দেবেন। দল আপনাদের, ধানের শীষ আপনাদের, রক্ষা করার দায়িত্বও তাই আপনাদেরই।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারন সম্পাদক পয়গাম আলী, সদর বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন সহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
(সুরমামেইল/এমআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি