বিএনপি জোট সরকারের সঙ্গে নাইকোর চুক্তি ছিল অস্বচ্ছ : এফবিআই

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৩

বিএনপি জোট সরকারের সঙ্গে নাইকোর চুক্তি ছিল অস্বচ্ছ : এফবিআই

Manual6 Ad Code

সুরমামেইল ডেস্ক :
বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে দেশে গ্যাস উত্তোলন ও সরবরাহের জন্য কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে দুটি চুক্তি করে বাপেক্স ও পেট্রোবাংলা। যার একটি ছিল বাপেক্সের সঙ্গে যৌথ উদ্যোগের চুক্তি। অন্যটি ছিল পেট্রোবাংলার সঙ্গে গ্যাস সরবরাহ ও কেনাবেচার। চুক্তির প্রক্রিয়া অস্বচ্ছ হওয়ায় ২০১৭ সালে প্রথমে হাইকোর্ট পরে আপিল বিভাগ তা বাতিল করে দেন। ঐ চুক্তির কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক সালিশী আদালতে যায় নাইকো। অবশেষে সেখানেও চুক্তি অস্বচ্ছ থাকার বিষয়টি উঠে এলো।

 

Manual6 Ad Code

বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যে শুনানি হয়, তাতে নাইকোর দুর্নীতির প্রমাণ হাজির করেছে এফবিআই।

 

Manual3 Ad Code

শুনানিতে বলা হয়, বাংলাদেশে কাজ পেতে দুর্নীতির আশ্রয় নিয়েছিল নাইকো। ঐ চুক্তি প্রক্রিয়াও অস্বচ্ছ ছিল বলেও উল্লেখ করা হয়। এ বিষয়ে শুনানির জন্য ৫ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত দিন ধার্য করেছেন আন্তর্জাতিক সালিশী আদালত।

Manual8 Ad Code

 

এদিকে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে আসছেন এফবিআই ও কানাডিয়ান পুলিশের তিন সদস্য। ২২ আগস্টের শুনানি হবে কেন্দ্রীয় কারাগারে অবস্থিত আদালতে।

Manual6 Ad Code

 

খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচার চলবে কিনা, সে বিষয়ে ১৪ আগস্ট আদেশ দেবেন হাইকোর্ট। এফবিআই ও কানাডিয়ান পুলিশের তিন সাক্ষী সাক্ষ্য দেওয়ার সুযোগ পেলে এটা হবে দেশের বিচারিক ইতিহাসের দ্বিতীয় কোনো ঘটনা।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code