সিলেট ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৬
সুরমা মেইল নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার যখন বড় কোনও ঘটনা ঘটায়, ঠিক তখনই ওটাকে ধামাচাপা দিতে আরেকটি বড় ঘটনা ঘটায়। তনু হত্যা ও রিজার্ভ চুরির ঘটনা ধামাচাপা দিতেই সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করেছে সরকার। এর আগে বিডিআর হত্যা, শেয়ারবাজার ধ্বংস, ডেসটিনি দুর্নীতি, ব্যাংক লুট, সবশেষে তনু হত্যা ও ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাও ঘটিয়েছে সরকার এমন মন্তব্য করেছেন বিএনপির এ মহাসচিব।
বুধবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ করেন।
প্রবীণ সাংবাদিক শফিক রেহমান, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শওকত মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করে ন্য্যাশনাল পিপলস পার্টি।
মির্জা ফখরুল বলেন, শফিক রেহমানের মামলা সর্ম্পকে সরকারের পুলিশ ও সরকার প্রধান যেটা জানিয়েছেন, তাতে অভিযোগ অত্যন্ত গুরুতর। আমরা যতদূর জেনেছি, তাতে শফিক রেহমান জয়কে অপহরণ চক্রান্তে কোনওভাবেই জড়িত নন। মাহমুদুর রহমানও জড়িত নন। শুধু শফিক রেহমান ও মাহমুদুর রহমানের প্রতি নয়, তারা বিএনপির বিরুদ্ধে অভিযোগ এনেছে। এটা সরকারের নার্ভাসনেসের অংশ। সব স্বৈরাচার ও একনায়কদের ক্ষেত্রে এটা হয়ে থাকে।
জয় অপহরণ ও হত্যা চক্রান্তে মাহমুদুর রহমানকে জড়ানোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব বলেন, একই কারণে সবগুলো মামলায় জামিন পাওয়ার পরও একটার পর একটি মামলায় তাকে শ্যোন এরেস্ট দেখানো হচ্ছে। নতুন করে এই মামলায় যে শ্যোন এরেস্ট দেখানোর চেষ্টা চলছে, এর কোনও ভিত্তি নেই। বানোয়াট একটি মামলা তৈরি করা হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি কখনও প্রতিহিংসা বা চক্রান্তের রাজনীতিতে বিশ্বাস করে না। এই দলটি জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করে। তাদের রায় নিয়ে বারবার ক্ষমতায় এসেছে। এখন গণতন্ত্রের জন্য আন্দোলন করে ২০ দলীয় জোট করেছি। এই জোটের পরিধি আরও বাড়াতে চাই। বৃহত্তর জনগোষ্ঠীকে নিয়ে আন্দোলনকে ঐক্যবদ্ধ করতে চাই।
ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির সহআইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহার প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি