বিএনপি রাতকানার দল নয় : গয়েশ্বর

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৭

বিএনপি রাতকানার দল নয় : গয়েশ্বর

Manual8 Ad Code

জনগণই বিচার করবে বিএনপি রাতকানা দল না দিনের আলোর দল তা বার বার প্রমাণ হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের পেশীশক্তি এবং প্রশাসনকে দিয়ে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম ব্যর্থ হতে পারেনা।

Manual2 Ad Code

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আলহাজ্ব আব্দুল লতিফ জেপির ব্যক্তিগত উদ্যোগে শহরের মুক্তারপাড়া এলাকায় লতিফ প্লাজা প্রাঙ্গণের সামনে শহরের তিন শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ পূর্ববর্তী এক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকার পেশীশক্তির মাধ্যমে প্রশাসনকে ব্যবহার করে তাদের উপর নির্যাতনের স্টীমরোলার চালাচ্ছে মন্তব্য করে গয়েশ্বর বলেন, আমরা যদি ১৯৭১ থেকে ৭৫ এর ইতিহাস টানি তাহলে দেখা যাবে আওয়ামীলীগ এই দেশের মানুষের উপর কি ধরনের অত্যাচার নির্যাতন করেছে।

Manual1 Ad Code

নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা বর্তমান সরকারের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।

Manual7 Ad Code

সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ঠ দানবীর আলহাজ¦ আব্দুল লতিফ জেপির সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, ডা. রফিক চৌধুরী, জেলা বিএনপি নেতা সেলিম উদ্দিন, মিজান চৌধুরী মিজান, অধ্যক্ষ শেরগুল আহমদ, নাদীর আহমদ, আবুল মনসুর মোহাম্মদ শওকত, মো: আনিসুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম সাজু, মোতালেব খান, মো: আনসার উদ্দিন, এটিএম হেলাল, এড. কামাল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল হক শফিক, ইমাদুর রহমান তালুকদার ইমদাদ, মো: সুজন মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code