সিলেট ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে জেলার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে শিহাব উদ্দিন সজল নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত শিহাব উপজেলার গোয়ালপাড়া গ্রামের মাহাবুল হালসানার ছেলে। শনিবার (১৪ মে) সকাল ১০টার দিকে সীমান্তের ৬৬ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে তাকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনির সদস্যরা।
এলাকাবাসী জানায়- কিশোর শিহাব সীমান্তের কাছাকাছি আম পাড়তে যায়। এ সময় ভারতের টুঙ্গি বিএসএফ ক্যাম্প ১১৩ ব্যাটালিয়ন সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে পেটে গুলিবিদ্ধ হয় শিহাব হোসেন। গুরুতর আহতবস্থায় বেলা ১১টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডা. শাহীনা আফরিন তাকে (শিহাবকে) মৃত ঘোষণা করেন।
নতুনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি শিহাব উদ্দিন সজলের মৃত্যুর কথা স্বীকার করেছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ আমির মজিদ। তিনি জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএসএফ বরাবর প্রতিবাদ পাঠানো হয়েছে। নিহত বাংলাদেশির লাশ আমাদের হেফাজতে আছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি