বিমান দুর্ঘটনায় আহত শাহরিন এখন ঢাকায়: অবস্থা স্থিতিশীল

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৮

বিমান দুর্ঘটনায় আহত শাহরিন এখন ঢাকায়: অবস্থা স্থিতিশীল

Manual3 Ad Code

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় আহত শাহরিন আহমদের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ড. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার (১৫ মার্চ) ঢামেক হাসপাতালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে বিকাল ৩টা ৪৮ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-০০৭২ ফ্লাইটে করে শাহরিনকে ঢাকায় আনা হয়। এরপর তাকে অত্যাধুনিক অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ড. সামন্ত লাল সেন বলেন, ‘শাহরিনের পায়ে একটা ফ্রাকচার আছে। শরীরে বার্ন হয়েছে পাঁচ শতাংশ। তাকে সারিয়ে তোলা সম্ভব। তার অবস্থা এখন স্থিতিশীল।’ ‘আহত শাহরিন আহমেদকে নেপাল থেকে আনার পর আইসিইউতে ভর্তি করানো হয়েছে।’

Manual4 Ad Code

শাহরিনের সম্পর্কে তিনি বলেন, ‘ওকে (শাহরিনকে) হাসপাতালে ভর্তি করানোর পর কিছু পরীক্ষা করতে দেয়া হয়েছে। পরীক্ষার রেজাল্ট হাতে আসার পর জানা যাবে যে, তার কোনও অপারেশন লাগবে কিনা। তার অবস্থা এখন অনেকটাই ভালো। ক্যাজুয়ালিটি যা হওয়ার হয়েছে, এখন যে অবস্থায় আছে সেখান থেকে আমরা তাকে সারিয়ে তুলতে পারব।’

তিনি আরও বলেন, ‘যেদিন ঘটনা ঘটেছে, সেদিনই প্রধানমন্ত্রী স্বাস্থ্য টিম পাঠানোর সিদ্ধান্ত দিয়েছেন। কিন্তু নেপাল গ্রিন সিগন্যাল দেওয়ার পরে আজ সেই টিম পাঠানো হয়েছে।’

Manual3 Ad Code

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সিরাজুল হক খান বলেন, ‘আমার জীবনে বাংলাদেশের বিমান দুর্ঘটনার এমন মর্মান্তিক ঘটনা এর আগে কখনও শুনিনি। আমাদের কাছে সবচেয়ে বেদনার দিক হচ্ছে, নেপাল থেকে আসা শিক্ষার্থী যারা রাগিব-রাবেয়া, শেখ সায়রা খাতুন ও কুমুদিনি মেডিকেলে এমবিবিএস পরীক্ষা দেয়া পরে বাড়ি ফিরছিলেন, তারা পরিণত ডাক্তার হয়ে বাড়ির মাটি স্পর্শ করার আগেই পৃথিবী থেকে চলে গেলেন। এটা আমাদের জন্য খুবই মর্মান্তিক ব্যাপার। এজন্য আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে দেশে। প্রধানমন্ত্রীও শোক জানিয়েছেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক এনায়েত হোসেন প্রমুখ।

Manual4 Ad Code

উল্লেখ্য, সোমবার নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় ৫১ জন নিহত হয়। তাদের মধ্যে ৪ ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি। এছাড়া এ ঘটনায় ১০ বাংলাদেশি আহত হয়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code