বিমান দুর্ঘটনা: লাইফ সাপোর্টে থাকা কবিরকে নেয়া হচ্ছে সিঙ্গাপুরে

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৮

বিমান দুর্ঘটনা: লাইফ সাপোর্টে থাকা কবিরকে নেয়া হচ্ছে সিঙ্গাপুরে

Manual4 Ad Code

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা বিমান দুর্ঘটনায় আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা কবির হোসেনকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে।

Manual7 Ad Code

শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকদের একটি বোর্ড তাকে সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

Manual2 Ad Code

ঢামেক সূত্র জানায়, আহত কবিরের অবস্থার অবনতি ঘটলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী কবিরের ডান পা কেটে ফেলতে হতে পারে। কিন্তু তার পরিবার তাকে সিঙ্গাপুরে নিয়ে উন্নত চিকিৎসা করানোর ইচ্ছা প্রকাশ করলে চিকিৎসকরা বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেন। ইউএস বাংলা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে দ্রুত সিঙ্গাপুর পাঠাবে বলে জানায় সূত্র।

Manual7 Ad Code

ঢাকার উত্তরখানের কুনিপাড়া এলাকার বাসিন্দা কবির হোসেনের পৈত্রিক বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার বাজিতপুর গ্রামে। পেশায় ব্যবসায়ী কবির পণ্য আমদানিসংক্রান্ত কাজে প্রায় দেশের বাইরে যাওয়া আসা করতেন।

Manual3 Ad Code

প্রসঙ্গত, নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি ফ্লাইট বিধ্বস্ত হলে ৫১ জনের প্রাণহানি হয়। তাদের মধ্যে ২৬ জনই বাংলাদেশি নাগরিক। এছাড়া অপর ১০ বাংলাদেশি গুরুতর আহত হন। নিহত ২৬ জনের মরদেহ ইতোমধ্যে ঢাকায় এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তাদের দাফনও সম্পন্ন হয়েছে।

অপরদিকে আহত দশ বাংলাদেশির মধ্যে সাত জনকে দেশে ফিরিয়ে এনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া চিকিৎসার জন্য দুই জনকে সিঙ্গাপুরে ও একজনকে দিল্লিতে নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code