বিলাওয়ালের সঙ্গে আলোচনায় প্রস্তুত ইমরান খান

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৪

বিলাওয়ালের সঙ্গে আলোচনায় প্রস্তুত ইমরান খান

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
কয়েক মাস ধরে কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই প্রতিষ্ঠাতা শুক্রবার বলেছেন, আমি একজন রাজনীতিবিদ, আমি আলোচনার জন্য প্রস্তুত।

 

এর আগে পিপলস পার্টির সঙ্গে জোট সরকারের আলোচনা নাকচ করে দিলেও এবার ইমরান খান সেই সুরে পরিবর্তন এনেছেন। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

 

বৃহস্পতিবার দলীয় একাধিক সূত্রের বরাত দিয়ে জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কারাবন্দি ইমরান খান সরকার গঠনে পিপিপির সঙ্গে আলোচনা করতে ‘প্রস্তুত’। দুই রাজনৈতিক দলের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। সরকার গঠন নিয়ে পিটিআই ও পিপিপির মধ্যে আলোচনার জন্য কমিটিও গঠন করা হবে।

Manual2 Ad Code

 

পাকিস্তানের এবারের নির্বাচনে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পরিষদের ৯২টি আসনে জয় পেয়েছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ ৭৯টি ও বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি ৫৩টি আসনে জয় পেয়েছে। তবে কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে ব্যাপক রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

শুধু তাই নয়, জমিয়ত উলেমা-ই-ইসলাম, আওয়ামী ন্যাশনাল পার্টি, জামায়াত-ই-ইসলামি এবং অন্যান্য জাতীয়তাবাদী দলগুলোর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গেও জোট সরকার গঠনের বিষয়ে আলোচনার পরিকল্পনা করেছে পিটিআই। এসব রাজনৈতিক দল দেশটিতে নির্বাচনে কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ করছে।

 

এদিকে সরকার গঠনের জন্য পিপলস পার্টির সঙ্গে যোগাযোগের তথ্য অস্বীকার করেছে ইমরান খানের দল পিটিআই। দলটির নেতা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ বলেছেন, পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খান পিপিপি ও পিএমএল-এনের সঙ্গে আলোচনার বিরুদ্ধে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন।

 

তিনি আরও বলেন, ‘পিপিপির সঙ্গে পিটিআইয়ের সরকার গঠনের খবর বিভ্রান্তিকর। পিটিআই প্রতিষ্ঠাতা বলেছেন, বিরোধী দলে বসবেন, তবুও পিপিপি ও পিএমএল-এনের সঙ্গে জোট করবেন না।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code