বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো আর্জেন্টিনা

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো আর্জেন্টিনা

Manual4 Ad Code

খেলাধুলা ডেস্ক :
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার ঘোষিত দল থেকে বাদ পড়েছেন মার্কুস আকুনা, জিওভানি লো সেলসো, রুলি ও পাওলো দিবালা। এখানে মূলত চোটের কারণে বাদ পড়েছেন তিনজন। লো সেলসো দীর্ঘদিন থেকে সেভাবে ম্যাচ খেলার সুযোগ পান নি।

 

Manual7 Ad Code

বাছাইয়ের প্রথম ম্যাচে আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েন্স আয়ার্সের স্তাদিও মনুমেন্তালে। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩ সেপ্টেম্বর বিশ্বচ্যাম্পিয়নরা বলিভিয়ার বিপক্ষে নামবে। ওই ম্যাচের ভেন্যু বলিভিয়ার লা পাজের হার্নান্দো সাইলস স্টেডিয়াম।

Manual7 Ad Code

 

আর্জেন্টিনা স্কোয়াড :
লুকাস বেল্ট্রান, নিকোলাস গঞ্জালেস, লিয়েন্দ্রো পারেদেস, জুয়ান মুসো, লাউতারে মার্টিনেজ, আনহেল কোরেয়া, রদ্রিগো ডি পল, নাহুয়েল মোলিনা, জার্মান পাজেলা, গুইদো রদ্রিগেজ, গঞ্জালো মন্টিয়েল, জুয়ান ফয়েথ, মার্কোস সেনেসি, এমিলিয়ানো মার্টিনেজ, ফাকুন্দো বোনানোত্তি, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ, আলেজান্দ্রো গার্নাচো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, অ্যাক্সেকুয়েল পালাসিওস, ওয়াল্টার বেনিতেজ, আনহেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডি, লিওনেল মেসি, ফ্রাঙ্কো আরমানি, অ্যালান ভেলাস্কো, ব্রুনো জাপেল্লি, থিয়াগো আলমাদা ও লুকাস এসকুইভেল।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এএইচএম)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code