বিশ্বনাথে আন্তঃজেলা চক্রের ৪ ডাকাত আটক

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, মে ১২, ২০১৬

বিশ্বনাথে আন্তঃজেলা চক্রের ৪ ডাকাত আটক

Manual2 Ad Code

Dakatসুরমা মেইল নিউজ : সিলেটের বিশ্বনাথ থেকে আন্তঃজেলা ডাকাতচক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-৯। বুধবার (১১ মে) উপজেলার আরামবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

Manual4 Ad Code

আটককৃতরা ডাকাতরা হল- একই উপজেলার খাদিমপুর গ্রামের মৃত আরফান উল্লাহর ছেলে মো. খোকন আহমেদ রাজা ওরফে তোরন মিয়া (৩০), বিশ্বনাথ উপজেলার জগদীশপুর গ্রামের মৃত মোখলেছ আলীর ছেলে মো. আশক আলী (৫৫), সিলেটের ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামের নুর মিয়ার ছেলে মোঃ তোফায়েল আহমেদ (২৭), তিলাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ ছয়বুর আহমেদ ওরফে সাব্বির (২৮)।
এসময় ডাকাতি কাজে ব্যবহারের জন্য তাদের কাছে থাকা ১টি ওয়ান শুটারগান, ৪টি কার্তুজ, ১টি চাপাতি, ১টি গ্রীল কাটার, ১টি স্টীলের বড় চাকু ও ১টি শাবল উদ্ধার করে।

গ্রেফতারকৃত ডাকাতদের আশক আলীর নামে বিশ্বনাথ থানায় ২টি, জালালাবাদ থানায় ১টি ডাকাতি মামলা ও ১ টি পুলিশ এ্যাসল্ট মামলা, খোকন আহমদ রাজা ওরফে তোরন মিয়ার নামে গোলাপগঞ্জ থানায় একটি খুনসহ ডাকাতি মামলা, সাব্বির ওরফে ছয়বুর এর নামে বালাগঞ্জ থানায় ১টি ও ওসমানীনগর থানায় ২টি ডাকাতি মামলা আছে। গ্রেফতারকৃত আসামীদেরকে সিলেট জেলার বিশ^নাথ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code