বিশ্বনাথ থেকে পলাতক ৪ আসামী গ্রেফতার

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৬

বিশ্বনাথ থেকে পলাতক ৪ আসামী গ্রেফতার

Manual2 Ad Code

download (1)সুরমা মেইল নিউজ : সিলেটের বিশ্বনাথে নারী ও শিশু নির্যাতন, মাদক, বন ও মারামারি মামলার ৪ পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Manual7 Ad Code

সোমবার (২৭ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। রোববার বিকেলে থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিশ্বনাথ থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে। আদালতে প্রেরণের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন এএসআই বিনয় ভূষন চক্রবর্তী ও এএসআই এহতেশাম।

Manual2 Ad Code

গ্রেফতার হওয়া ৪ জনের মধ্যে নারী ও শিশু নির্যাতন মামলায় উপজেলার দক্ষিণ মিরেরচর গ্রামের হাজী ময়না মিয়ার ছেলে জাহেদ আহমদ (৩৫), মাদক মামলায় উপজেলার রায়খেলী গ্রামের ফিরোজ মিয়ার ছেলে নূর মিয়া (৪০), বন মামলায় খেশবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ওলীউর রহমান (৫০) এবং মারামারি মামলায় গড়গাঁওয়ের আব্দুর রহিমের ছেলে কটন মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code