বিশ্ব ইজতেমা : মহান ধর্মীয় সমাবেশ শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে : বাণী

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৭

বিশ্ব ইজতেমা : মহান ধর্মীয় সমাবেশ শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে : বাণী

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব ইজতেমার এ মহান ধর্মীয় সমাবেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে। দেশ ও বিশ্বের সর্বস্তরের মানুষ ও মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার বিশ্ব ইজতেমা-২০১৭ উপলক্ষে দেয়া এক বাণীতে উক্ত কথাগুলো বলেন তিনি।

Manual8 Ad Code

প্রধানমন্ত্রী মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ সমাবেশ বিশ্ব ইজতেমা উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

তিনি বলেন, ঢাকার উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে এই বিশ্ব ইজতেমা ইসলামের মর্মবাণী প্রচার ও প্রসারের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে। প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন যে, ইজতেমায় আগত বিদেশি মেহমানদের মাধ্যমে আবহমানকাল ধরে আমাদের লালিত অসাম্প্রদায়িক চেতনা, অকৃত্রিম সরলতা, অতিথিপরায়ণতা এবং সহিষ্ণুতার আলোকবার্তা বিশ্ব দরবারে পৌঁছে যাবে।

Manual1 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ইস্তেমা উপলক্ষে মহান আল্লাহর দরবারে দেশবাসী ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল্যাণ এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি বিশ্ব ইজতেমা উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code