বিয়ানীবাজারে সিএনজি শ্রমিকদের সংঘর্ষ, আহত ২

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৬

বিয়ানীবাজারে সিএনজি শ্রমিকদের সংঘর্ষ, আহত ২

Manual1 Ad Code

unnamed-1

আবুল আহসান রিমন, বিয়ানীবাজার সংবাদদাতা :: বিয়ানীবাজার দক্ষিনবাজার সিএনজি অটোরিক্সা সমিতি (২০৯৭) স্ট্যান্ডে সোমবার সন্ধ্যায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক নেতা আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

Manual2 Ad Code

জানা যায়, দক্ষিণ বিয়ানীবাজার সিএনজি অটোরিক্সা (২০৯৭) স্ট্যান্ডে ঐ শাখার শ্রমিকদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা থেকে জেলা নেতৃবৃন্দ দক্ষিণ বিয়ানীবাজার সিএনজি অটোরিক্সা সমিতিতে (২০৯৭) উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. জামাল হোসেনকে সভাপতি ও শ্রমিক নেতা বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে শাখার নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটি ঘোষণা শেষে জেলা শ্রমিক নেতারা চলে যাওয়ার পর শ্রমিকরা সংঘর্ষে জড়ায়। পুলিশ এসে উপস্থিত হলে পরিস্থিতি অনেকটা শান্ত হয়।এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হোন জামাল হোসেন অনুসারি বারইগ্রাম শাখার সভাপতি চেরাগ আলী ও থানাবাজার শাখার সভাপতি কুতুব আলী। শ্রমিকরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থো ককমপ্লেক্স নিয়ে যায়।

Manual5 Ad Code

বিয়ানীবাজার থানার এস আই অপু দাশ গুপ্তা জানান, ঘটনাস্থলে শ্রমিকদের দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code