বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে সাঈদী

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩

বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে সাঈদী

Manual8 Ad Code

সুরমামেইল ডেস্ক :
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর বন্দি যুদ্ধাপরাধের মামলায় সাজা প্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন সাঈদীকে বুকে ব্যাথা অনুভব করায় হাসপাতালে নেয়া হয়েছে।

 

Manual1 Ad Code

রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

 

জেল সুপার শাহজাহান আহমেদ জানান, রবিবার দুপুরে দেলোওয়ার হোসেন সাঈদী বুকে ব্যথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকের পরামর্শে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তিনি ২০১৯ সাল থেকে এ কারাগারে আছেন।

Manual1 Ad Code

 

শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. রফিকুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৫টার দিকে তার বুকে ব্যথা জনিত সমস্যার কারণে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তিনি যেহেতু বয়স্ক মানুষ তার কিছু সমস্যা ছিল। তার বুকে ব্যথা, হার্টে সমস্যা, প্রেসার ও ডায়াবেটিস জনিত কিছু সমস্যা ছিল। তাকে ইসিজিসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে তার উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে অ্যাম্বুলেন্সযোগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

 

(সুরমামেইল/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code