সিলেট ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : যশোরের দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ৪১ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (২৭ এপ্রিল) সকালে তাদের আটক করা হয়।
২১ বিজিবি পুটখালি ক্যাম্পের ইনচার্জ সুবেদার শামছুল আলম জানান- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দৌলতপুর ক্যাম্পের ১৭/এফ মেইন পিলারের পাশ দিয়ে অনেক লোক ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে ২৭ জন পুরুষ, ৯ জন নারী ও ৫ জন শিশুকে আটক করা হয়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। আটককৃতদের বাড়ি নড়াইল, খুলনা, বাগেরহাট, বরিশাল, ও নারায়নগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) অপুর্ব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি