বৌদ্ধ মন্দিরে গরীব-দুঃখীদের ইফতার বিতরণ (ভিডিও)

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬

বৌদ্ধ মন্দিরে গরীব-দুঃখীদের ইফতার বিতরণ (ভিডিও)

Manual5 Ad Code

download

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : রমজান মাসে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, দানশীল ব্যক্তি কর্তৃক ইফতার বিতরণ নতুন কোনো ঘটনা নয়। অনেক জায়গায় মসজিদ থেকেও পথচারিদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। কিন্তু ভিন্ন ধর্মের উপাসনালয় থেকে মুসলিমদের জন্য ইফতার বিতরণ সাধারণত চোখে পড়ে না।

Manual3 Ad Code

কিন্তু এই রাজধানীতেই এমন ব্যতিক্রমী কাজটি নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছে কমলাপুর বৌদ্ধ মন্দির। গত ৬ বছর ধরে প্রতিদিন সন্ধ্যায় সেখানে দরিদ্র নারী-পুরুষের মধ্যে ইফতার বিতরণ করেন মন্দিরের ভিক্ষুরা।ইফতারির সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মন্দিরে ভিড় করেন দরিদ্র নারী-পুরুষ। প্রতিদিন গড়ে ৫০০ মানুষের মধ্যে এভাবে ইফতার বিতরণ করেন তারা। সব ধর্মের মূল মন্ত্র যে মানবতা, মানুষের কল্যাণ সাধন সেটি আবারও ফুটে উঠছে এই ইফতার বিতরণ কার্যক্রমে।

সারাদিন রোজা রেখেও অনেক মানুষ ঠিকমত খেতে পারে না। এই ব্যাপারটি মেনে নিতে না পেরে বৌদ্ধ মন্দিরে ভিক্ষু নিজেই এসব দরিদ্র-অনাহারী মানুষদের ইফতারের ব্যবস্থা করান। এই বৌদ্ধ মন্দিরে প্রতিদিন প্রায় পাঁচশত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

বৌদ্ধ বিহার একজন বৌদ্ধ ভিক্ষু ও তার কয়েকজন বন্ধু-বান্ধব মিলে এই কাজ শুরু করেন। অপ্রিতীকর ঘটনা এড়ানোর জন্য তারা ইসলামিক ফাউন্ডেশন থেকে পারমিশন নিয়ে নেন।

প্রতিদিন বিকেলে এই এলাকার গরীব রোজাদার ব্যক্তিরা এসে সারি ধরে ইফতারের প্যাকেট নিয়ে যান সানন্দে। আর তাদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন বৌদ্ধ ধর্মগুরু। গত ছয় বছর ধরে প্রত্যেক রমজানেই ইফতারির এই আয়োজন করা হচ্ছে।

Manual7 Ad Code

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code