বৌ আনতে গিয়ে মৌলভীবাজারের নিহত ৮ জনের দাফন সম্পন্ন

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৬

বৌ আনতে গিয়ে মৌলভীবাজারের নিহত ৮ জনের দাফন সম্পন্ন

Manual6 Ad Code

70732-300x191

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ :: বিজয় নগর উপজেলার শশই নামক এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত বর ও বরের বাবাসহ একই পরিবারের ৫ জনসহ নিহত আটজনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে নিহতদের মরদেহ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রুপশপুর গ্রামে এম্বুলেন্স ও ট্রাকে করে এসে পৌছায়।

Manual6 Ad Code

নিহতরা হলেন- হোসেন (২৫) মুক্তার মিয়া (৪২), বর আবু সুফিয়ান (২৫) বরের বাবা হাজী আব্দুল হান্নান (৬৫), মুর্শেদ (২৫) কামরান (২০) হাবিবুল(২২), ফয়ছল (২৫), আলী।31758_biyeআশঙ্কাজনকভাবে ব্রাহ্মন বাড়িয়া সদর হাসপাতালে আরও চারজন চিকিৎসাধীন রয়েছেন। নিহতের জানাজার নামাজ রাত ১১ টার দিকে অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

এসময় লাশ দেখার জন্য আশপাশের লোকজনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় কয়েক হাজার মানুষ ভীড় জমায়। নিহতদের জন্য তাদের আত্বীয় স্বজনের কান্নায় রুপসপুর এলাকার আকাশ বাতাস যেন ভারী হয়ে গেছে।

নিহত বরের চাচা বলেন, সকালে একসাথে নামাজ পড়ে বরযাত্রী নিয়ে তারা রয়না হয় বউ আনতে। এখন লাশ হয়ে বাড়িতে ফিরেছে আমার ভাতিজা।

গতকাল শুক্রবার সকালে ছেলেকে বর সাজিয়ে ঢাকা যাবার পথে ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর উপজেলার শশই নামক এলাকায় সকাল ১০টার দিকে বিপরীত দিক থেকে আসা এনা পরিবহন বরযাত্রীবাহী মাইক্রোবাসকে ধাক্কা দিলে দুমড়ে মুছড়ে ফেলে দেয়। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে আরও একজন মারা যান।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code