ব্যবসায়ীরা বিভিন্ন রকম অসুবিধায় রয়েছেন : মির্জা ফখরুল

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

ব্যবসায়ীরা বিভিন্ন রকম অসুবিধায় রয়েছেন : মির্জা ফখরুল

Manual7 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
রুলার সরকার না থাকার কারনে অন্তবর্তী সরকারে অনেক ধরনের সমস্যা হচ্ছে। দেশ আজ অস্থিতিশীল অবস্থায় রয়েছে। ব্যবসায়ীরাও বিভিন্ন রকমের অসুবিধায় রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual2 Ad Code

 

মঙ্গলবার (২২ এপ্রিল) ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ পুন:নির্মাণ কাজের উদ্বোধনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন তিনি।

Manual8 Ad Code

 

তিনি বলেন, ব্যবসায়ীদের এমন অবস্থায় মসজিদ পুনঃনির্মাণের জন্য অর্থ সংগ্রহ করা একটি কঠিন চ্যালেঞ্জ হবে। তবুও আমি বিশ্বাস করি, যেহেতু আল্লাহর ঘরের কাজ, তিনার সাহায্যেই আমরা এই কাজ শেষ করতে পারবো।

 

ফখরুল বলেন, এই মসজিদের সঙ্গে আমার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। যখন আমি ঠাকুরগাঁও হাইস্কুলে পড়তাম, তখন আমরা ছাত্ররা লাইন ধরে এসে এই মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলাম, ইট বহন করেছি, বস্তা তৈরি করেছি। সেই স্মৃতি এখনো মনে আছে। আজকে এই কাজের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। যদিও আমি মনে করি, একজন বিশিষ্ট আলেমকে দিয়ে এই উদ্বোধন করানোই উপযুক্ত হতো। তবুও আপনারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

বক্তব্যে শেষে তিনি মসজিদের পূণ:নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, মসজিদের প্রধান ইমাম আলহাজ্ব মোহাম্মদ খলিলুর রহমান, মসজিদের সভাপতি মির্জা রফিকুল ইসলাম সহ আরও অনেকে। এ মসজিদ নির্মাণের ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি টাকা।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code