সিলেট ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৩
খেলাধুলা ডেস্ক :
ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ গত রাতে ব্যালন ডি অ’র ২০২৩ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেওয়া লিওনেল মেসি ও আর্লিং হালান্ড এবার বর্ষসেরার পুরস্কারটি জয়ের দৌড়ে বাকিদের চেয়ে এগিয়ে। এই তালিকায় নাম নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর ও নেইমার জুনিয়রের।
২০০৪ সাল থেকে প্রতিবছর ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় ছিলেন রোনালদো। পাঁচবার এই পুরষ্কার জেতা পর্তুগিজ তারকা এবার বাদ পড়েছেন তালিকা থেকে। ইউরোপ ছেড়ে এখন সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন তিনি। একই পথ ধরেছেন নেইমারও। তিনি এখন আল হিলালের ফুটবলার। এই দুজন ছাড়াও নাম নেই সাদিও মানের।
আর্জেন্টিনাকে গত বছর বিশ্বকাপ জেতানোর মেসি এর আগে সাতবার ব্যালন ডি’অর জেতেন। সম্প্রতি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে চলে যাওয়া মেসি ৮ম বারের মতো এই পুরস্কার জেতার দৌড়ে আছেন। যেখানে আছেন রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি আরবের ক্লাবে চলে যাওয়া করিম বেনজামাও।
তবে নরওয়ের হালান্ডই এই পুরস্কারের জন্য অনেকটা এগিয়ে থাকবেন। গত মৌসুমে ৫৩ বলে ৫২ গোল করেন এই ফরোয়ার্ড। ম্যানচেস্টার সিটির হয়ে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ। কদিন আগে উয়েফার বর্ষসেরা ফুটবলারও হয়েছিলেন তিনি। তবে মেসি বিশ্বকাপ জেতায় এগিয়ে থাকছেন কিছুটা।
মেয়েদের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া স্প্যানিশ তারকা এইতানা বোনমাতি এবার পুরস্কারটি জয়ে ফেবারিট। স্পেনের হয়ে নারী বিশ্বকাপ জয়ের পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন। বার্সেলোনার হয়ে গত মৌসুমে জিতেছেন চ্যাম্পিয়নস লিগও। আগামী ৩০ অক্টোবর প্যারিসে ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
ব্যালন ডি’অরের জন্য প্রাথমিকভাবে মনোনীত ৩০ জনের তালিকা (পুরুষ)-
ভিক্টর ওসিমেন, কিলিয়ান এমবাপ্পে, লুকা মড্রিচ, হ্যারি কেইন, রবার্ট লেভানডস্কি, আন্তোনিও গ্রিজমান, লাউতারো মার্তিনেজ, লিওনেল মেসি, রদ্রি, মার্টিন ওডেগার্ড, আর্লিং হালান্ড, ইকাই গুনদোয়ান, হুলিয়ান আলভারেজ, ইয়াসিন বোনো, ভিনিসিয়ুস জুনিয়র, করিম বেনজেমা, মোহামেদ সালাহ, জামাল মুসিয়ালা, জাস্কো গার্ভাদিওল, আন্দ্রে ওনানা, কোলো মুয়ানি, জুড বেলিংহ্যাম, ডি ব্রুইনা, বার্নার্দো সিলভা, বুকায়ো সাকা, এমি মার্টিনেজ, নিকোলাস বারেল্লা, রুবেন দিয়াজ, কাভিচা কাভারাৎসখেলিয়া ও কিম মিন-জে।
(সুরমামেইল/এএইচএম)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি