ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রে সংঘর্ষ: ককটেল বিষ্ফোরণ

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মে ৭, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রে সংঘর্ষ: ককটেল বিষ্ফোরণ

Manual2 Ad Code

সুরমা মেইল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিরপাশা ভোট কেন্দ্রে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই করতে চাইলে দুর্বৃত্তদের সঙ্গে প্রার্থীর এজেন্ট ও সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এসময় দুর্বৃত্তরা কয়েকটি ককটেল নিক্ষেপ করে। সংঘর্ষে আহতদের মাধবপুর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (০৭ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় বুধন্তি ইউনিয়ন বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেছে।

খবর পেয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব), বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- বিজয়নগর উপজেলার বীরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১১টার দিকে মোটরসাইকেলযোগে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করে কেকটেল নিক্ষেপ করে আতংক সৃষ্টি করে। এসময় সাধারণ লোকজন ভয়ে পালিয়ে যায়। পুলিশ ও আনসার সদস্যরা তাদের কে বাধা দিয়ে ব্যর্থ হয়। দুর্বৃত্তরা ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাই করতে চাইলে প্রার্থীর এজেন্টরা বাধা দেয়। এসময় দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে। এতে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী জজ মিয়া (ফুটবল) প্রতিকের এজেন্ট রোকেয়া আক্তারকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঞ্জু মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুর ১২টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হলেও বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছে।

Manual4 Ad Code

বুধন্তি ইউনিয়ন বিএনপির সভাপতি বিশু ভট্টাচার্য্য এ প্রতিনিধিকে বলেন- বিএনপির এজেন্টদেরকে বিভিন্ন কেন্দ্র থেকে জোরপূর্বক বের করা দেওয়া হয়েছে। তাই আমরা নির্বাচন করেছি। বুধন্তি ইউনিয়নে বিএনপির মনোনিত প্রার্থী জিয়া উদ্দিন নয়নের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন- তার এজেন্টদের কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে তাই তারা নিবাচন বর্জন করেছেন।

Manual1 Ad Code

অপরদিকে, উপজেলার পাহাড়পুর, চান্দুরা, চম্পকনগর ইউনিয়নে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

স্বতন্ত্র প্রার্থী হাফিজুল ইসলাম খান জমশেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code