বড়লেখায় কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জুন ৮, ২০১৭

বড়লেখায় কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার

Manual6 Ad Code

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় হেলাল উদ্দিন (২৩) নামে এক কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Manual6 Ad Code

সে বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের সুফিনগর গ্রামের রকিব উদ্দিনের ছেলে এবং বিয়ানীবাজার সরকারি কলেজের স্নাতক দ্বিতীয়বর্ষের ছাত্র। এ ঘটনায় বড়লেখা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ জুন) ভোররাত সাড়ে চারটার দিকে নিজের ঘরের কক্ষের সিলিং ফ্যানের রডের সাথে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া গেছে। পুলিশ দুপুর একটার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রেরণ করে।

Manual7 Ad Code

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘প্রাথমিকভাবে আলামত দেখে মনে হচ্ছে এটি আত্মহত্যা।’

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code