বড়লেখায় গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, মে ১৩, ২০১৭

বড়লেখায় গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার

Manual1 Ad Code
বড়লেখা প্রতিনিধি ::  মৌলভীবাজারের বড়লেখায় পেশাদার গাঁজা ব্যবসায়ী সোনাহর আলী (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দক্ষিণভাগ গ্রামের মৃত আজই মিয়ার ছেলে।
Manual3 Ad Code

শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

পুলিশ জানায়, শুক্রবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ৭টায় উপজেলার দক্ষিণভাগ বাজারে পেশাদার গাঁজা ব্যবসায়ী সোনাহর আলী গাঁজা বিক্রি করছিলেন।

স্থানীয় সূত্রের ভিত্তিতে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধর দক্ষিণভাগ বাজারে অভিযান চালিয়ে গাঁজাসহ সোনাহর আলীকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৩০টি পোটলায় মোড়ানো আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেব দুলাল ধর গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, সে এলাকার চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গাঁজাসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code