বড়লেখায় চাচা হত্যার দায়ে ভাতিজা গ্রেফতার

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৭

বড়লেখায় চাচা হত্যার দায়ে ভাতিজা গ্রেফতার

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় চাচা হত্যায় অভিযুক্ত ভাতিজা সুমন আহমদকে (২৬) ঘটনার ৬ মাস পর গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual4 Ad Code

আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টার দিকে সুমন আহমদকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

Manual8 Ad Code

গ্রেপ্তারকৃত সুমন আহমদ উপজেলার কেছরিগুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত বছরের ১৪ অক্টোবর উপজেলার কেছরিগুল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দিনেদুপুরে আপন ভাতিজা সুমন আহমদের হাতে খুন হন চাচা আসুক আহমদ (৩৫)। নিহত আসুক সিএনজি অটোরিকশা চালক ছিলেন। চাচাকে কুপিয়ে খুন করে তাৎক্ষণিকভাবে পালিয়ে যায় সুমন আহমদ। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ভাতিজা সুমন আহমদকে ১ নম্বর ও আরো ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১০, তারিখ-১৪/১০/২০১৬ইং) দায়ের করেন।

Manual2 Ad Code

ঘটনার প্রায় ৬ মাস পর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই অমিতাভ দাস তালুকদার ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইয়াকুব হোসেনের নেতৃত্বে পুলিশ উপজেলার তারাদরম গ্রামে সুমন আহমদের নানা শ্বশুরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতকে আগামীকাল বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code