বড়লেখায় ভূয়া ডাক্তারসহ ৫ জনের জরিমানা

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৬

বড়লেখায় ভূয়া ডাক্তারসহ ৫ জনের জরিমানা

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: বড়লেখায় উপজেলায় ভুয়া ডাক্তারসহ পাঁচজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শাহবাজপুর বাজার ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিস বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

Manual3 Ad Code

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. ইব্রাহিম, এসআই স্বপন চন্দ্র সরকার, স্বাস্থ্য পরিদর্শক জসিম উদ্দিন প্রমুখ।

Manual3 Ad Code

শাহবাজপুর বাজারে চিকিৎসক পরিচয়ে ওষুধের ব্যবস্থাপত্র প্রদান করায় ভুয়া চিকিৎসক জামাল উদ্দিনকে ৫ হাজার টাকা ও ভুয়া দন্ত চিকিৎসক মো. আবদুস শুকুরকে ১০ হাজার টাকা জরিমানা এবং তার চেম্বার সিলগালা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code