ভবিষ্যত প্রজন্মকে দক্ষ মানব সম্পদে গড়ে তুলতে হবে : এমপি মানিক

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৮

ভবিষ্যত প্রজন্মকে দক্ষ মানব সম্পদে গড়ে তুলতে হবে : এমপি মানিক

Manual4 Ad Code

সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, শিক্ষাার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ মানব সম্পদ হিসেবে নিজেকে গড়ে উঠতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিছক্ষনতায় এ দেশ স্বল্পোন্নত স্ট্যাটাস থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। জাতিকে এগিয়ে নিতে হলে ভবিষ্যত প্রজন্মকে দক্ষ মানব সম্পদে পরিনত করতে হবে।

Manual5 Ad Code

শুক্রবার বিকেলে উপজেলার জাউয়া ইউনিয়নের সাউথ ওয়েস্ট ওয়েল ফেয়ার ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের স্থায়ী নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।

Manual1 Ad Code

সাউথ ওয়েস্ট ওয়েল ফেয়ার ট্রাস্ট’র চেয়ারম্যান শিক্ষানুরাগী নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং শিক্ষার্থী প্রমি দস্তিদার ও গোলাপী আক্তার চাঁদনীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, দোয়ারা উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতিক, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উল্লাহ খান, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, সমবায় কর্মকর্তা বিজিৎ রঞ্জন কর, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত লাহিন, দৈনিক সিলেটের ডাক’র বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস।

বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, মাস্টার আওলাদ হোসেন, ট্রাষ্ট্রের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস মিয়া, ট্রাষ্ট্রের সদস্য সাবেক সিভিল সার্জন ডা: নাসির উদ্দিন ভূঁইয়া প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ট্রাষ্ট্রের পরিচালক দিগেন্দ্র কুমার তালুকদার।

Manual7 Ad Code

এ সময় সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিছবাহুজ্জামান শিলু, ট্রাষ্ট্রের পরিচালক রুহুল আমিন তালুকদার, এনামুল হক, কয়েছ মিয়া, মোয়াজ্জেম হোসেন টুনু, নির্মলেন্দু দস্তিদার, রাজ উদ্দিন, আবুল হোসেন, জহিরুল ইসলাম, মুহিতুজ্জামান তালুকদার, সাইদুল ইসলাম, শাহিন মিয়া তালুকদার, নোমান আহমদ, আব্দুল লতিফ, ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমনসহ রাজনৈতিক, সামাজিক ও গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের পরিচালক, অভিভাবক, শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে এমপি মুহিবুর রহমান মানিক স্কুল এন্ড কলেজের যাতায়াত সড়কটি অল্প সময়ের মধ্যেই পাকা করনের আশ্বাস প্রদান করেন।

জেলা প্রশাসক সাবিরুল ইসলাম ও ইউএনও নাসির উল্লাহ খান সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের সার্বিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্ঠা অব্যাহত থাকবে বলে তাদের বক্তব্যে উল্লেখ করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code