ভয়াবহ দাবানলে কানাডায় জরুরি অবস্থা

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মে ৫, ২০১৬

ভয়াবহ দাবানলে কানাডায় জরুরি অবস্থা

Manual4 Ad Code

download (7)

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় ভয়াবহ দাবনলের কারণে দেশটির আলবার্টা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই দুর্যোগের কারণে বুধবার প্রদেশটির তেল সমৃদ্ধ শহর ফোর্ট ম্যাকমুরে ছেড়ে পালিয়ে গেছে  ৯০ হাজারের বেশি মানুষ। ফলে শহরটি জনশূন্য হয়ে পড়েছে। তবে এই দুর্যোগে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত রোববার কানাডার আলবার্টা প্রদেশের তেলসমৃদ্ধ এলাকা ফোর্ট ম্যাকমুরে শহরে এই দাবানল ছড়িয়ে পড়ে। সেখানে বর্তমানে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় দাবানল নতুন নতুন এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুন শহরটির আরো বহু কিছু ধ্বংস করবে বলে আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা। তাই তারা আগামী ২৪ ঘণ্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন।

Manual7 Ad Code

রোববার থেকে শুরু হওয়া দাবানলে ইতিমধ্যে ফোর্ট ম্যাকমুররে শহরের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ ১৬শ স্থাপনা ধ্বংস হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিখোঁজও হননি কেউ। দাবানল থেকে বাঁচতে শহর ছেড়ে পালিয়ে গেছে এর সকল বাসিন্দা। আলবার্টার জরুরি ব্যবস্থাপণা সংস্থা বলছে, ইতিমধ্যে ৮০ হাজার মানুষ ফোর্ট ম্যাকমুরে ছেড়ে পালিয়ে গেছে। তারা গাড়ি, বাস এমনকি বাইসাইকেলে করে নিরাপদ আশ্রয়ে ছুটে চলেছে। তবে উড ব্যাফেলো এলাকার পৌরসভা কার্যালয় জানিয়েছে, শহর ছেড়ে যাওয়াদের এই সংখ্যা ৯০ হাজারের মত হবে। ফলে কার্যত শহরটি জনশূন্য হয়ে পড়েছে। এসব লোকজন আত্মীয় স্বজন ও বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছে।

Manual2 Ad Code

আলবার্টার ইতিহাসে এত বড় দাবানলের এটিই প্রথম ঘটনা। এখন পর্যন্ত এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফলে বুধবার আলবার্টা রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই রাজ্যের সব কটি তেল কোম্পানির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। কোম্পানিগুলো জরুরি প্রয়োজন নয় এমন লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে। শহরের ৬০ কিলোমিটার দূর থেকেও কালো ধোঁয়া নজরে আসছে। দাবানল ফোর্ট ম্যাকমুরে বিমানবন্দর অব্দি পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে বুধবার এর সকল আভ্যন্তরীণে ও আন্তর্জাতিক রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।

দাবানল নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আলবার্টার চারপাশে আরো ৮৮ জন দমকল কর্মী ও ২২টি গাড়ি মোতায়েন করা হয়েছে। এ নিয়ে সেখানে মোট দমকল কর্মীর সংখ্যা ২৫৫তে পৌঁছাল। এছাড়া আগুন নেভাতে ঘটনাস্থলে আরো ১২টি হেলিকপ্টার ও ১৭টি এয়ার ট্যাঙ্কার নিয়োজিত রয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code