সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৭
বিএনপি সরকার দেশের মানুষকে ভাতের বদলে আলু খাওয়ার পরামর্শ দিয়েছিলো মন্তব্য করে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা এদেশের মানুষকে ভাতের বদলে আলু খাওয়াবেন না। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশের মানুষ এখন আর খালি গায়ে ও খালি পেঠে নেই।
শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি আরো বলেন, বিএনপি মানেই হাওয়া ভবনের দুর্নীতি ও লুটপাট। বিএনপি ক্ষমতায় এলে দেশ আবারো অন্ধকারে পতিত হবে। দেশের মানুষ আর বিএনপির অন্ধকারে ফিরে যেতে চায় না।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে ভাতগাও ইউনিয়নের আলীগঞ্জ বাজারে ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড আ.লীগের উদ্দোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহত্তর ছাতক প্রবাসী কল্যাণ সমিতি যুক্তরাজ্য ওল্ডহাম আ.লীগের সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু বক্কর ও মুছলিম উদ্দিন রফুর যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা আ.লীগের আহবায়ক ছানাউর রহমান ছানা, সাবেক সাধারন সম্পাদক ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, সায়েস্তা মিয়া, আওলাদ হুসেন, উপজলো আ.লীগ নেতা আফজাল হোসেন, সুনামগঞ্জ পল¬ী বিদ্যুৎ সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন, ভাতগাও ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুস শহিদ।
বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি বিমান ঘোষ, সহ-সম্পাদক সাজিল হোসেন বাবুল, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, সহ-সভাপতি পরিমল দেবনাথ, ভাতগাও ইউপি,স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ছামির আলী।
এসময় শাহ মওদুদ আহমদ, আব্দুল ওয়াদুদ ছামী, মুহিবুর রহমান তালুকদার টুনু, কৃপেশ চন্দ, আব্দুল আলীম, কবির আহমদ, অলক সামন্ত, সাহবাজ মিয়া, তাজাম্মুল হক রিপনসহ উপজেলা ও ইউনিয়ন আ.লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ইউনিয়নের আলীগঞ্জ বাজারস্থ প্রায় ৭৪ লক্ষ টাকা ব্যয়ে মসজিদের ঘাট, বাজার উন্নয়ন, সুরক্ষা দেয়াল ও বরাটুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন করেন।
Design and developed by ওয়েব হোম বিডি