ভাত খাচ্ছেন পেট ভরে, কিন্তু জানেন তো?

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মে ২৮, ২০১৭

ভাত খাচ্ছেন পেট ভরে, কিন্তু জানেন তো?

Manual2 Ad Code

স্বাস্থ্য ডেস্ক :: বাঙালি মানেই পেট ভরে ভাত। গরম হলে তো কথাই নেই পান্তা হলেও চলবে। কিন্তু বেশ পরিমাণে ভাত খাওয়া ভাল নয়। জেনে নিন কারণ।দেখলেই খিদে বেড়ে যায়! ভাত অবশ্যই উপকারি খাবার। বাঙালি সারাদিনে একবার ভাত খাবে না, সেটা হতেই পারে না। অনেক দিনে তিনবারও ভাত খায়। তাতেও তেমন ক্ষতি নেই। কিন্তু পেটপুরে ভাত খাওয়াটা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। কারণ…

Manual3 Ad Code

১। প্রথমেই জানুন, ভাত ওজন বাড়ায়। অপরিমিত ভাত অতিরিক্ত ওজন বাড়ায়।

২। বেশি পরিমাণে ভাত খেলে অন্যান্য সবজি ও মাছ মাংস খাওয়া কম হয়। এতে ভিটামিন ও প্রোটিনের ঘাটতি হয়।

Manual2 Ad Code

৩। লাল চালের ভাত বেশি উপকারি। কিন্তু সাদা চালে পুষ্টিগুণ একেবারেই কম। উল্টে কার্বোহাইড্রেট মেটাবোলিজম কমিয়ে দেয়। হজম শক্তি কমায়।

৪। বেশি পরিমাণে ভাত খেলে ঘুমের আধিক্য দেখা দেয়। এবং ভাত খাওয়ার পরে ঘুম শরীরের ক্ষতি করে।

Manual3 Ad Code

৫। শুধু ভাত নয়, চাল থেকে তৈরি যে কোনও খাবারই বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়। হজমশক্তি কমে তো যায়ই, তার উপরে নানা রকম হার্টের অসুখেরও কারণ হয়ে ওঠে। না, না। তা বলে ভাত খাওয়া ছাড়বেন না। বাঙালি বাঙালি গন্ধটাই তো তবে গা থেকে চলে যাবে। খান, তবে হিসেব করে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code