ভারতের নাগরিকত্ব চান জয়া

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০১৯

ভারতের নাগরিকত্ব চান জয়া

Manual5 Ad Code

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দু’জায়গায় সমান ব্যস্ত এই অভিনেত্রী। ‘বিসর্জন’ ছবির পর এবার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় আনছেন ‘বিজয়া’। এ মাসেই (জানুয়ারি) মুক্তি পাবে ‘বিজয়া’। এই ছবিতেও দর্শকদের ভালবাসা পেয়েছেন জয়া আহসান।

Manual6 Ad Code

জয়া জানালেন, বাংলাদেশে যেমন দর্শক তার কাজ পছন্দ করেন তেমনি এপার বাংলা থেকেও অনেক ভালবাসা পেয়েছেন তিনি। তাই ভারত সরকারের অনুমতি পেলে তিনি দু’দেশের নাগরিকত্ব নিতে চান।

এপার বাংলায় কাজ করে অনেক কিছু শিখেছেন বলে জানান জয়া। তিনি জানান, অনেকের সঙ্গে কাজ করতে চান আগামী দিনে। আর কাজের ব্যাপারে খুবই দুঃসাহসী তিনি। জয়ার বক্তব্য, এপার বাংলায় সহজেই সবাইকে ‘তুই’, ‘তুমি’ বলা যায়, বাংলাদেশে এমন হয় না। তবে এই ডাকে যে ভালবাসা রয়েছে তা তিনি খুবই উপভোগ করেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code