ভারতের পার্লামেন্ট থেকে প্রায় ১০০ এমপি বরখাস্ত

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৩

ভারতের পার্লামেন্ট থেকে প্রায় ১০০ এমপি বরখাস্ত

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের পার্লামেন্ট ভবনে ‘রং বোমা’ হামলার ঘটনায় হট্টগোল ও উদ্ধত আচরণের অভিযোগে নজিরবিহীন এক পদক্ষেপে আরও ৭৯ এমপিকে বরখাস্ত করা হয়েছে।

 

সোমবার (১৮ ডিসেম্বর) দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভা ও উচ্চকক্ষ রাজ্যসভা থেকে তাদের বরখাস্ত করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

 

এর আগে গত বৃহস্পতিবার দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভার ১৪ এবং উচ্চকক্ষ রাজ্যসভার একজন এমপিকে বরখাস্ত করা হয়। ফলে এ নিয়ে দেশটির সংসদের উভয়কক্ষ থেকে প্রায় ১০০ জন এমপিকে বরখাস্ত করা হয়েছে।

 

Manual6 Ad Code

এনডিটিভি জানিয়েছে, সোমবার লোকসভার ৩০ জন রাজ্যসভার ৩৫ এমপিকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে লোকসভার তিনজন এবং রাজ্যসভার ১১ জন এমপিকে রাখা হয়েছে ‘বিশেষ’ জোনে। পার্লামেন্টের প্রিভিলেজ কমিটির প্রতিবেদন আসার পর এই ১৪ এমপির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

সোমবার বরখাস্ত হওয়া এমপিদের মধ্যে লোকসভার বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের অন্যতম মুখপাত্র অধীর রঞ্জন চৌধুরী এবং উপনেতা গৌরব গগৈও রয়েছেন এবং রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনও রয়েছেন।

 

Manual7 Ad Code

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর লোকসভায় অধিবেশন চলাকালে স্থানীয় সময় দুপুর ১টার দিকে সেখানে ঢুকে ‘রং বোমা’ ছোড়েন দুই যুবক। কেউই এই ঘটনায় হতাহত হয়নি, তবে গোটা অধিবেশন কক্ষে এসময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পার্লামেন্টে জঙ্গি হামলা হয়েছে- এই আতঙ্কে অনেক এমপি ছোটাছুটি শুরু করেন।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code