সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯
সুরমা মেইল ডেস্ক : অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতে এক থেকে দেড় বছর কারাভোগ শেষে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছে চার শিশু-কিশোর।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে হিলি চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় অভিবাসন পুলিশ।
ফেরত আসা চার শিশু-কিশোর হলো— রাজশাহী জেলার বোয়ালিয়া থানার মিঠু মিয়ার দুই ছেলে জহিরুল ইসলাম (১২) ও আলামিন ইসলাম (১৪), সুনামগঞ্জ সদরের সাহাবদ্দিনের ছেলে নূর মোহাম্মদ (১৫) ও পঞ্চগড় জেলার আটোয়ারী থানার রাজু ইসলামের ছেলে আরিফ হোসেন (১০)।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান রফিক জানান, কোন প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই ওই চার শিশু-কিশোর ভারতে অনুপ্রবেশ করে। পরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে। বয়স কম হওয়ায় আদালত তাদের বালুরঘাট ও রায়গঞ্জ শিশু শোধনগারে পাঠায়।
জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি