ভারত বিশ্বের সপ্তম ধনী দেশ

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৬

ভারত বিশ্বের সপ্তম ধনী দেশ

Manual6 Ad Code
Indiaআন্তর্জাতিক ডেস্ক :: কানাডা, অষ্ট্রেলিয়া ও ইতালিকে পিছনে ফেলে জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত শীর্ষ ১০ ধনী দেশের তালিকায় উঠে এসেছে। তাদের বর্তমান অবস্থান সপ্তম। নিউ ওয়ার্ল্ড ওয়েলথের এক সমীক্ষায় এতথ্য উঠে এসেছে।
তালিকায় সবার উপরে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে এশিয়ার শিল্প উন্নত দুই দেশ চীন ও জাপান। ভারতের মোট সম্পদের পরিমাণ ৫,৬০০ বিলিয়ন মার্কিন ডলার।
জুন ২০১৬ পর্যন্ত বিচার করে জনসংখ্যার ব্যক্তিগত সম্পদের মোট যোগফলের ভিত্তিতেই এই জায়গায় পৌঁছেছে ভারত। নগদ, অন্যান্য সম্পদ, বিজনেস ইক্যুইটি ইত্যাদি ধরেই এই স্থান অর্জন করেছে বাংলাদেশের নিকট প্রতিবেশি ভারত। তবে এই সম্পদের হিসেবে সরকারি সম্পদ ধরা হয়নি। দেশের জনসংখ্যা বেশি হওয়ার ফলেই এই সমীক্ষায় এই জায়গায় পৌঁছেছে ভারত।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code