ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শনিবার

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শনিবার

Manual2 Ad Code

আগামী ২৩ ডিসেম্বর শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) পালন করা হবে। বুধবার (২০ ডিসেম্বর) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

Manual4 Ad Code

এতে বলা হয়, এদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ১৫ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ১৯৭৩ সাল থেকে জাতীয়ভাবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালনা করে আসছে।

Manual2 Ad Code

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code