ভুয়া সিম পাওয়া গেলেই ৫০ ডলার……….

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৬

ভুয়া সিম পাওয়া গেলেই ৫০ ডলার……….

Manual5 Ad Code

download (1)

সুরমা মেইল ডেস্ক :: ভুয়া সিম পাওয়া গেলেই সংশ্লিষ্ট কোঁম্পানি বা অপারেটরের বিরুদ্ধে প্রতিটি সিমের জন্য ৫০ ডলার করে জরিমানা আদায় করবে বিটিআরসি। বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।

Manual1 Ad Code

কারও অগোচরে আঙুলের ছাপ নিয়ে ভিন্ন সিম নিবন্ধনের অনেক অভিযোগ রয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বলছে, এ ধরনের জালিয়াতির ঘটনা বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের উদ্দেশ্যকে আঘাত করেছে।

শাহজাহান মাহমুদ বিবিসি বাংলাকে বলেন- বায়োমেট্রিক্যালি সিম রি-রেজিস্ট্রেশন করার উদ্দেশ্যটাই ছিল, যাতে একজনের নামের সিম অন্য কারো হাতে না যায়। আমরা যদি প্রমাণ করতে পারি যে কোনো অপারেটর এ ধরনের কাজের (জালিয়াতি) সাথে জড়িত, তবে তাদেরকে আমরা তিন কোটি থেকে প্রায় ৩০০ কোটি টাকা জরিমানা করার অধিকার আমাদের আছে। বিটিআরসি মনে করে সিম জালিয়াতির ঘটনায় সংশ্লিষ্ট সবগুলো পক্ষের দায় আছে।

Manual7 Ad Code

মোবাইল কোম্পানিগুলোর সংগঠন অ্যামটবের মহাসচিব নুরুল কবির অবশ্য জালিয়াতির দায় চাপান মাঠপর্যায়ের সিম বিক্রেতাদের ওপর। অ্যামটবের পক্ষ থেকে বলা হচ্ছে, পাঁচ হাজারের মতো সিম জালিয়াতি হয়েছে বলে তাদের ধারণা।

Manual1 Ad Code

গ্রাহকের হাতে থাকা মোবাইল সিমের সংখ্যা ছিল ১৩ কোটি ২০ লাখ। কিন্তু শেষ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন হয়েছে ১১ কোটি ৬০ লাখ সিম। এর মধ্যে জালিয়াতির সংখ্যা কত সে বিষয়ে কেউ সুনির্দিষ্ট তথ্য দিতে পারছে না।

Manual6 Ad Code

কোন প্রক্রিয়ায় জালিয়াতি হচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবগুলো পক্ষ একই কথা বলছে। কিন্তু দুর্বলতা কোথায় ছিল, সে প্রশ্নে কেউ দায় নিতে রাজি নয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code